পরীক্ষামূলক প্রকাশ শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল ডেইলি প্রেস

dailypress bd

শুভ সকাল ডেস্ক: পরীক্ষামূলক প্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করেছে নতুন অনলাইন নিউজ পোর্টাল ডেইলি প্রেস। আধুনিক যুগোপযোগী সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের কাছে দ্রুত, নির্ভুল বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে পোর্টালটি চালু করা হয়েছে। ২০২৫ সালের ১০ জুলাই ডেইলি প্রেসের কার্যক্রম শুরু হয়।

প্রাথমিকভাবে পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও ইতোমধ্যে এতে দেশবিদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর, অর্থনীতি, সমাজ, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, খেলাধুলা বিনোদনসহ বিভিন্ন বিভাগের সংবাদ নিয়মিত প্রকাশ করা হচ্ছে।

ডেইলি প্রেস কর্তৃপক্ষ জানিয়েছে, এই পর্যায়ে পাঠকদের মতামত পরামর্শকে গুরুত্ব দিয়ে কনটেন্টের মান আরও উন্নত করা হবে। প্রযুক্তিগত দিক থেকেও পোর্টালটিকে আরও আধুনিক করা হবে। ভবিষ্যতে মোবাইল অ্যাপ, ভিডিও কনটেন্ট এবং বিশেষ প্রতিবেদন যুক্ত করার পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়।

দায়িত্বশীল অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সত্য ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে ডেইলি প্রেস একটি নির্ভরযোগ্য জনপ্রিয় গণমাধ্যম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই অনলাইন পোর্টালটি অল্প সময়ের মধ্যেই পাঠকদের আস্থা অর্জন করে দেশের গণমাধ্যম অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করবে।

ডেইলি প্রেস বাংলাদেশ নিউজ পোর্টালের ইউআরএল হল https://dailypressbd.com/